নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছাড়া বাকি ম্যাচগুলোতে
ব্যাটসম্যানদের অ্যাপ্রোচে খুশি দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
টুর্নামেন্টে ব্যাটসম্যানদের কিছু ভুলে ম্যাচ হারলেও হাথুরুসিংহের কণ্ঠে
স্বস্তি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মতে আমরা কন্ডিশন বুঝে ভালোই ব্যাট করেছি এই টুর্নামেন্টে। তবে আজকে আমাদের ব্যাটিংয়ের অ্যাপ্রোচ ঠিক ছিল না। অন্য ম্যাচগুলোয় আমরা খারাপ করিনি। অস্ট্রেলিয়া ম্যাচে শুরুতে আরও একটু রান করলে ভালো হতো। এই ম্যাচ বাদ দিলে ব্যাটসম্যানদের অ্যাপ্রোচে আমি খুশিই।’
শনিবার ইডেনের উইকেটে বল খুব নিচু হচ্ছিলো। তাইতো হাথুরুসিংহে মনে করেন এই ধরনের উইকেটে ১২০-১৩০ রান স্বাভাবিক। তার বেশি রান করা কিছুটা হলেও কঠিন। তিনি বলেন, ‘ আমার মতে এটা ১৪০ রানের উইকেট নয়। হয়ত ১২০-১৩০ রানের উইকেট। প্রথম ৪-৫ ওভার থেকেই বল নিচু হচ্ছিল। বলের শক্তভাব কেটে গিয়েছিল। বল নিচু হচ্ছিল এবং দুরকম গতির ছিল। নিউজিল্যান্ডের কৃতিত্ব অবশ্য কেড়ে নিচ্ছি না আমরা। ওদের বোলাররার কন্ডিশন বুঝে দারুণ বুদ্ধিমত্তায় বোলিং করেছেন। তবে দিনশেষে আবারও বলতে হবে আজকে আমাদের ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ ঠিক ছিল না।’

ভারতের
বিপক্ষে এক রানে হেরে হতাশ হয়ে পড়েছিলো বাংলাদেশ দল। ওই ম্যাচের প্রভাব
এখানে পড়েছি কিনা জানতে চাইলে হাথুরুসিংহে বলেন, ‘এটা বলা মুশকিল। তবে ওই
ম্যাচে ওভারে হেরে যাওয়া হজম করা কঠিন। আমরা কিছু কিছু সময় ভালো বোলিং
করেছি। ফিল্ডিংয়ে অবশ্য কিছু সুযোগ হাতছাড়া করেছি। ব্যাটিংয়ে পরিকল্পনা
অনুযায়ী ব্যাট করতে পারিনি।’

No comments:
Post a Comment