Monday, November 21, 2016

Today News

U.S. News, China News, U.K. News, London news, Indian news, China News

Tuesday, November 15, 2016

টাইপ করে মাসে ১২০০০ হাজার টাকা ইনকাম করুন

নমস্কার আমি নিত্যানন্দ দাশ,
কেমন আছেন সবাই আশাকরি ভালই আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে হাজির হয়েছি অনলাইন থেকে আয়ের একটা নতুন পদ্ধতি নিয়ে। আপনারা আমার সম্পূর্ণ  টিউনটি মনযোগ দিয়ে পড়বেন সেই প্রত্যাশা করি।
বন্ধুরা, অনলাইন থেকে আয় করতে কে না চায়? কিন্তু সবার ভাগ্য একরকম হয়না। সবার দ্বারা সকল কাজ করাও সম্ভব হয়না। তো আমার টিউনটি আপনার পছন্দ হলে আমার স্টেপ অনুযায়ী কাজ করতে সামর্থ্য হলে এবং আপনার মনভূত হলে তবেই করবেন। আর আপনি যদি সফলভাবে করতে পারেনে এবং ভালো আয় করতে পারেন তবে আমি নিজেকে ধন্য মনে করবো।
কথা না বাড়িয়ে চলুন শুরু করি টিউটরিয়ালটি;
আমার আজকের টিউনের বিষয়: Google Recaptcha Solve করে আয় করুন প্রতিদিন ১ থেকে ৫ ডলার

Captcha Entry কত প্রকার ও কি কি?

Captcha Entry বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রকার হয়ে থাকে তারমধ্যে প্রধাণত ৩ ্প্রকার যথা:
১) Numeric = এই ধরণের Captcha তে শুধুমাত্র সংখ্যা থাকে হাত দিয়ে টাইপ করতে হয়।
2. Alphabetic = এই ধরণের Captcha তে শুধুমাত্র অক্ষর থাকে হাত দিয়ে টাইপ করতে হয়।
3. AlphaNumeric = এই ধরণের Captcha তে সংখ্যা এবং অক্ষর থাকে হাত দিয়ে টাইপ করতে হয়।

Google এর প্রকাশিত Captcha Entry ২ প্রকার যথা:

১) Solvemedia = এই ধরণের Captcha তে সংখ্যা এবং অক্ষর থাকে হাত দিয়ে টাইপ করতে হয়।
2) Recaptcha = এই ধরণের Captcha তে শুধুমাত্র ছবি থাকে হাত দিয়ে টাইপ করতে হয় না। 3 টি ছবিতে ক্লিক করলেই সলভ হয়ে যায়।

Google Recaptcha কি?

প্রথমেই প্রশ্ন আসতে পারে Google Recaptcha কি। হয়তো সবাই জানেন তারপরও বলছি। Google Recaptcha হচ্ছে Google এর একটি ফ্রী সিকিউরিটি সার্ভিস যেটা কোন ওয়েবসাইটকে স্পেম অথবা অপব্যবহার থেকে রক্ষা করে। এটা খুব সহজেই চিনতে পারে ভিজিটরটি মানুষ নাকি বুট। কোন বুটের পক্ষে এই সিকিউরিটি অতিক্রম করা সহজ নয়। তাই ওয়েবসাইটটি থাকে নিরাপদ।

Google Recaptcha দেখতে কেমন?

এমন একজনও নেই যিনি Google Recaptcha দেখেন নি। আর অন্যকোথাও না হলেও আমাদের প্রাণ প্রিয় টেকটিউনসে প্রবেশ বা লগইন করার সময় অবশ্যই দেখেছেন। “আমি রোবট নই” এটাই হচ্ছে Google Recaptcha

Google Recaptcha থেকে কিভাবে আয় করা যায়?

“আমি রোবট নই” এর সামনের বক্সে মাউস দিয়ে ক্লিক করলে অনেক সময় টিক চিহ্ন চলে আসে আবার অনেক সময় অনেকগুলো ছবি আসে। সেই ছবিগুলোতে সঠিকভাকে ক্লিক করে ভেরিফাই করলেই তারপর টিক চিহ্ন আসে এবং আমরা লগইন করতে পারি। এই রকম ছবি ক্লিক করে ভেরিফাই করেই আমরা প্রতিদিন 1 থেকে ৫ ডলার আয় করতে পারি।

আমরা কাজ করবো কোথায় এবং কে আমাদের পেমেন্ট দিবে?

এবার আসুন আসল কথায় যে আমরা কাজ করবো কোথায় আর আমাদের পেমেন্ট দিবে কে। এই কাজটা দেখে কি মনেহয়? এটাও এক ধরনের Captcha Entry কাজ। এবং যারা Captcha Entry কাজ দেয় তারাই ReCaptcha Entry কাজ দেয়। কিন্তু আমি শুধুমাত্র একটি কোম্পানিকে  ReCaptcha Entry কাজ দিতে দেখেছি। রাশিয়ান কোম্পানি  Mega index Incorporation. তাদের ডেটা এন্ট্রি এবং ক্যাপচা এন্ট্রি কাজের অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। আর আমি গত ১ বছর ধরে ওদের একটি ওয়েবসাইটে কাজ করতেছি সেটার নাম হলো 2captcha
সম্প্রতি 2captcha আমাদেরকে একটি সফটওয়্যার দিয়েছে ফ্রীতে এবং সেই সফটওয়্যারে Google Recaptcha Entry কাজ দিয়েছে। যা দিয়ে আগের থেকে 4গুন বেশি ইনকাম করা যাচ্ছে। আর সেই জন্যই আমার এই টিউনটি লিখা। যেহেতু আমি বেশি আয় করতে পারছি তাই সবাইকে সেই সুযোগটা দিতে চাই।

প্রতিটি Captcha Solve কত করে মানে  Captcha Rate কত?

শুধুমাত্র Google Recaptcha এর প্রতিটি Captcha Solve করলে আপনি পাবেন 0.001$
0.001$ এর থেকে কমও না বেশিও না। এই রুপে 1 হাজার Solve করলে আপনার আয় হবে 1$ বাংলাদেশী টাকায় ৮০ টাকা।
আপনি যদি ভালো সময় দিতে পারেন। এবং দ্রুত Solve করতে পারেন তবে দিনে ১ থেকে ৫ ডলার খুব সহজেই আয় করতে পারবেন।

মিনিমাম কত হলে পেমেন্ট পাওয়া যায়?

মিনিমাম ১ ডলার হলেই আপনি পেমেন্ট নিতে পারবেন। পেমেন্ট পেতে কারো কাছে যেতে হবেনা। সরাসরি ওই সাইটে গিয়ে Withdraw দিবেন 1 থেকে 5 মিনিজের মধ্যে আপনার পেমেন্ট পেয়ে যাবেন। এরা Payza, Perfect Money, Bitcoin এ পেমেন্ট করে।
আমার একটি পেমেন্ট প্রুফ দেখুন আমি এই পর্যন্ত অনেকবার পেমেন্ট পেয়েছি।

কাজ করতে কি কি লাগবে?

১) একটি ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার: Android মোবাইল দিয়েও করা যায় কিন্তু অনেক সময় ব্যয় হয়। কম্পিউটার না থাকালে চেষ্টা করতে পারেন
২) ভালো নেট স্পিড: নেট স্পিড বেশি থাকলে Captcha দ্রুত আসে
৩) 2captcha একাউন্ট এখান থেকে রেজিস্টার করুন।
৪)  Letest Microsoft .net framework  এখান থেকে ডাউনলোড দিন
(এটা ইনস্টল না দিলে সফটওয়্যারটা  ইনস্টল হবেনা।)
৫) 2captcha Only Recaptcha Typing Software
Windows 7, 8, 10 এর জন্য এখান থেকে ডাউনলোড করুন।
Windows XP, Vista এর জন্য এখান থেকে ডাউনলোড করুন।
Android Software শিগ্রই আসবে আপাতত মোবাইল Cabinet থেকে কাজ করতে পারবেন
রেজিষ্টারের পরে মোবাইল কেবিনেট এখান থেকে কাজ করতে পারবেন।
৬) যেকোন একটি Payment Method একাউন্ট: (Payza, Perfect Money,  Bitcoin) এখান থেকে যে কোন একটি দিয়ে টাকা তুলতে পারবেন Payza সবথেকে ভালো Payza একাউন্ট না থাকলে এখান থেকে খুলে নিন।
৭) অত:পর ধৈর্য থাকতে হবে প্রথম প্রথম Captcha Solve করতে অসুবিধা হলেও প্রেকটিস করলে সব ঠিক হয়ে যাবে। ভালো আয় করতে হলে্ ধৈর্য
থাকতে হবে। আর এটা কোন পিটিসি বা ইনভেস্ট সাইট নয় যে হারিয়ে যাবে। লাইফ টাইম ইনকাম করতে পারবেন এটা থেকে।

কিভাবে কাজ করবেন এবং কিভাবে সঠিক Recaptcha Solve করবেন?

আসলে কাজ খুবই সহজ। আপনি প্রথমে উপরের সকল কাজ করবেন। মানে ১ থেকে ৫ পর্যন্ত সবকিছু রেডি থাকলে এবার আপনি কাজের জন্য প্রস্তুত।
১) সফটওয়্যারটি ওপেন করুন।
২) ক্যাপচার মধ্যে যেই স্থানে বা যাহাতে ক্লিক করতে বলে সেখানে ক্লিক করুন।
৩) Verify করুন। ব্যস কাজ শেষ
কিন্তু তারপরও বিভিন্ন ধরনের ক্যাপচা আসতে পারে যেই গুলো করতে হিমশিমে খেতে পারেন তাই আমি ছোট একটি ভিডিও টিউটরিয়াল বানিয়েছি।
ভিডিওটিতে থাকছে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু ভিডিওটি দেখতে আর চিন্তু করতে হবেনা। খুব সহজেই সকল কাজ করতে পারবেন।
ভিডিওটি দেখুন এখানে
https://www.youtube.com/watch?v=Ai8B7qYGGWY
https://www.youtube.com/watch?v=Ai8B7qYGGWY
ভিডিওটি দেখলে সবকিছু পরিক্ষারভাবে বুঝতে পারবেন।
কোন কিছু জানার থাকলে টিউমেন্ট করবেন
আমার ব্লগে ঘুড়ে আসবেন: http://www.realincomebd.com/
ধন্যবাদ সবাইকে টিউনটি কষ্ট করে পড়ার জন্য

Sunday, June 12, 2016

শ্যুটিং করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া!

লন্ডন থেকে উড়াল দিয়ে এসেছিলেন ঢাকায়। কোনো ধরনের বিশ্রাম ছাড়াই বান্দরবানে যোগ দিয়েছিলেন জাকির হোসেন রাজুর ‘প্রেমি ও প্রেমি’ ছবির শুটিংয়ে। ঠিকঠাকভাবে শুটিংও চলছিল। কিন্তু হঠাৎ রক্তচাপ কমে যাওয়ায় শুটিং স্পটেই অসুস্থ হয়ে পড়েন ফারিয়া। তাৎক্ষণিকভাবে বান্দরবানে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসাসেবা নেওয়া হয়।
ফারিয়া এখন তাঁর ঢাকার বাসায় বিশ্রাম নিচ্ছেন। আজ শনিবার সকালে ফারিয়া কথা প্রসঙ্গে বলেন, ‘গত কয়েক মাস আমার ওপর দিয়ে একরকম ঝড় বয়ে গেছে। অনেক কাজ করতে হয়েছে। সিনেমার শুটিংয়ের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান এবং সিনেমার প্রচারণার কাজে ঢাকা, কলকাতা, লন্ডন অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হয়েছে। কোনো বিশ্রামই নিতে পারিনি। এই কারণে শরীরটা বেশি দুর্বল হয়ে গেছে। তারই প্রভাব পড়েছে বান্দরবানে। ভেবেছিলাম, প্রাথমিক চিকিৎসা নিয়ে কাজ করতে পারব। কিন্তু কোনোভাবে কাজ করার শক্তি পাচ্ছিলাম না। পরিচালক আমার ব্যাপারটি বুঝতে পারছিলেন। তাই তিনি শুটিং স্থগিত করে দেন।’
ফারিয়া জানান, চিকিৎসক তাঁকে সাত দিনের বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন। এরপর যদি শারীরিকভাবে নিজেকে সুস্থ মনে করেন, তাহলে কাজে ফিরতে পারবেন।
এরপর আবারও কাজ শুরু করেন তিনি। একপর্যায়ে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। বাধ্য হয়ে পরিচালককে শুটিং স্থগিত করতে হয়। গতকাল রাতের বিমানে ফারিয়াসহ ছবির পুরো ইউনিট চলে আসে ঢাকায়।

Tuesday, April 5, 2016

এবার হোয়াইট হাউস প্রতিনিধিদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে অংশ নেওয়ার নিমন্ত্রণ পেলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া



ঢাকা: এবার হোয়াইট হাউস প্রতিনিধিদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে অংশ নেওয়ার নিমন্ত্রণ পেলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। চলতি মাসের শেষ সপ্তাহে নৈশভোজ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

এটাই হোয়াইট হাউসের প্রতিনিধিদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা আয়োজিত শেষ নৈশভোজ অনুষ্ঠান। এখানে প্রিয়াঙ্কার পাশাপাশি অংশগ্রহণ করবেন হলিউড অভিনেতা ব্র্যাডলি কুপার, অভিনেত্রী জেন ফন্ডা, লুসি লিউ ও গায়ক গ্লাডিস নাইট। তবে ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী ওবামার সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করবেন কি-না তা এখনও নিশ্চিত নয়।

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক এই নৈশভোজ মূলত আয়োজন করা হয় সাংবাদিকতায় দৃষ্টান্তমূলক কাজের স্বীকৃতি হিসেবে বৃত্তি প্রদানের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে। এখানে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির পাশাপাশি থাকবেন সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও সংবাদ সংস্থার সদস্যরা।

এর আগে আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে দারুণ অভিনয় ও অস্কার মঞ্চে উঠে পশ্চিমাদের মুগ্ধ করেছেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা এখন ‘বেওয়াচ’ ছবির কাজে ব্যস্ত। এর মাধ্যমে হলিউডে অভিষেক হচ্ছে তার। এ ছাড়া ‘কোয়ান্টিকো’র দ্বিতীয় মৌসুমের কাজও করছেন তিনি।

Saturday, March 26, 2016

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছাড়া বাকি ম্যাচগুলোতে ব্যাটসম্যানদের অ্যাপ্রোচে খুশি দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে



নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছাড়া বাকি ম্যাচগুলোতে ব্যাটসম্যানদের অ্যাপ্রোচে খুশি দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। টুর্নামেন্টে ব্যাটসম্যানদের কিছু ভুলে ম্যাচ হারলেও হাথুরুসিংহের কণ্ঠে স্বস্তি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মতে আমরা কন্ডিশন বুঝে ভালোই ব্যাট করেছি এই টুর্নামেন্টে। তবে আজকে আমাদের ব্যাটিংয়ের অ্যাপ্রোচ ঠিক ছিল না। অন্য ম্যাচগুলোয় আমরা খারাপ করিনি। অস্ট্রেলিয়া ম্যাচে শুরুতে আরও একটু রান করলে ভালো হতো। এই ম্যাচ বাদ দিলে ব্যাটসম্যানদের অ্যাপ্রোচে আমি খুশিই।’

শনিবার ইডেনের উইকেটে বল খুব নিচু হচ্ছিলো। তাইতো হাথুরুসিংহে মনে করেন এই ধরনের উইকেটে ১২০-১৩০ রান স্বাভাবিক। তার বেশি রান করা কিছুটা হলেও কঠিন। তিনি বলেন, ‘ আমার মতে এটা ১৪০ রানের উইকেট নয়। হয়ত ১২০-১৩০ রানের উইকেট। প্রথম ৪-৫ ওভার থেকেই বল নিচু হচ্ছিল। বলের শক্তভাব কেটে গিয়েছিল। বল নিচু হচ্ছিল এবং দুরকম গতির ছিল। নিউজিল্যান্ডের কৃতিত্ব অবশ্য কেড়ে নিচ্ছি না আমরা। ওদের বোলাররার কন্ডিশন বুঝে দারুণ বুদ্ধিমত্তায় বোলিং করেছেন। তবে দিনশেষে আবারও বলতে হবে আজকে আমাদের ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ ঠিক ছিল না।’
ভারতের বিপক্ষে এক রানে হেরে হতাশ হয়ে পড়েছিলো বাংলাদেশ দল। ওই ম্যাচের প্রভাব এখানে পড়েছি কিনা জানতে চাইলে হাথুরুসিংহে বলেন, ‘এটা বলা মুশকিল। তবে ওই ম্যাচে ওভারে হেরে যাওয়া হজম করা কঠিন। আমরা কিছু কিছু সময় ভালো বোলিং করেছি। ফিল্ডিংয়ে অবশ্য কিছু সুযোগ হাতছাড়া করেছি। ব্যাটিংয়ে পরিকল্পনা অনুযায়ী ব্যাট করতে পারিনি।’

বাংলাদেশের জনগণকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়


বাংলাদেশের জনগণকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
বাংলাদেশে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে বারাক ওবামার বার্তা প্রকাশ করা হয়েছে। তিনি বলেছেন, ‘স্বাধীনতা যে কোনও জাতির নিঃশ্বাসের মতো। স্বাধীনতা অর্জনের ৪৫ বছরের মধ্যে বাংলাদেশ ও এর জনগণ বিশ্বের বুকে সম্ভাবনাময়, উদ্যমী ও সহনশীল জাতিতে পরিণত হয়েছে। খাদ্য নিরাপত্তা, শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাস, নারী অধিকার ও নারী শিক্ষা ও দারিদ্র্য নিরসনে বাংলাদেশ ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে এবং দৃঢ় মানসিকতার পরিচয় দেখিয়েছে।’
এদিকে রাষ্ট্রপতি আবদুল হামিদকে পাঠানো এক বার্তায় ৪৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

বার্তায় প্রণব মুখোপাধ্যায় বলেন, গত কয়েক বছরে বাংলাদেশ-ভারতের দ্বি-পক্ষীয় সম্পর্কে অসাধারণ অগ্রগতি হয়েছে। আমি নিশ্চিত, দুই দেশের মধ্যকার এই চমত্কার সম্পর্ক আগামীতে আরও বিস্তৃত হবে। একই সঙ্গে আমাদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে। ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাতে পেরে আমি আনন্দিত।’

Friday, March 25, 2016

আইডিবি-বিআইএসইডব্লিউ তথ্যপ্রযুক্তিতে ভাতাসহ প্রশিক্ষণ


এখন প্রায় প্রতিটি প্রতিষ্ঠানেই অন্যান্য বিভাগের পাশাপাশি তথ্যপ্রযুক্তি বিভাগও রয়েছে। এই তথ্যপ্রযুক্তি বিভাগে প্রতিষ্ঠানগুলো চায় প্রশিক্ষিত ও অভিজ্ঞ লোক নিয়োগ করতে। ফলে দিন দিন চাহিদা বাড়ছে তথ্যপ্রযুক্তির ওপর দক্ষ ও অভিজ্ঞ লোকের। তথ্যপ্রযুক্তি বিভাগে চাকরি করতে হলে আগে এ বিষয়ের ওপর প্রশিক্ষণ নিতে হবে। সম্প্রতি তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ের ওপর এমনই এক প্রশিক্ষণ দেবে বলে জানিয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের সুবিধাবঞ্চিত মুসলমান মেধাবী যুব সমাজের শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে ২০০৩ সাল থেকে প্রতিষ্ঠানটি তথ্যপ্রযুক্তির নানা বিষয়ে বিনা ফিতে বিভিন্ন মেয়াদি প্রফেশনাল ডিপ্লোমা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত এই প্রফেশনাল কোর্সে ৪ হাজার ৭২১ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দিয়েছে। এঁদের মধ্যে অধিকাংশই দেশে-বিদেশে তথ্যপ্রযুক্তি পেশায় কাজ করছেন। প্রতিবছর চারটি সেশনে এখানে প্রশিক্ষণার্থী ভর্তি করানো হয়। এরই মধ্যে চলছে রাউন্ড ৩১-এর আবেদন প্রক্রিয়া। আবেদন করতে হবে ৩১ মার্চের মধ্যে। তাই যাঁরা তথ্যপ্রযুক্তিতে নিজের পেশা গড়তে চান, তাঁরা করতে পারেন এই প্রফেশনাল ডিপ্লোমা কোর্সটি।
যেসব বিষয়ে প্রশিক্ষণএই ব্যাচে তথ্যপ্রযুক্তির ওপর যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এর মধ্যে আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড, ডেটাবেইস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এন্টারপ্রাইজ সিস্টেমস অ্যানালায়সিস অ্যান্ড ডিজাইন, গ্রাফিকস, অ্যানিমেশন ও ভিডিও এডিটিং, নেটওয়ার্কিং টেকনোলজিস এবং ওয়েব-প্রেজেন্স সলুশনস অ্যান্ড ইমপ্লিমেনটেশনস এসব বিষয়ে। কোর্সভেদে ১১ থেকে ১৩ মাস মেয়াদি এসব প্রশিক্ষণ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া ও যোগ্যতা
এসব বিষয়ে প্রশিক্ষণ নিতে হলে আবেদনকারীকে স্নাতক/ফাজিল/মাস্টার্স/কামিল/ডিপ্লোমা (সিভিল/আর্কিটেকচার/কনস্ট্রাকশন/সার্ভে) পাস হতে হবে। আবেদন করতে হলে প্রার্থীকে apply.idb-bisew.info এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এ ছাড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যেকোনো শাখা থেকে আবেদনপত্র পাওয়া যাবে। আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট তারিখের মধ্যে ডাকযোগে পাঠাতে হবে। এখানে প্রতি ব্যাচে ৩০০ জন করে বছরে ১ হাজার ২০০ জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারে। আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এমসিকিউ পদ্ধতিতে ইংরেজি ও গণিত বিষয়ে মোট ১০০ নম্বরে পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হবে। এই লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। প্রশিক্ষণ শুরু হবে আগামী জুন মাসের প্রথম সপ্তাহে। সপ্তাহে ছয় দিন চার ঘণ্টা করে। প্রশিক্ষণ দেওয়া হবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে মনোনীত প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে। এসব প্রশিক্ষণ দেবেন দেশের বড় বড় আইটি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা। আইডিবি-বিআইএসইডব্লিউয়ের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সৈয়দ রায়হান বাশার বলেন, দেশে এখন প্রায় অনেকেরই তথ্যপ্রযুক্তি জ্ঞানের অভাবে ভালো কোনো চাকরি হচ্ছে না। তাই নিজেকে দক্ষ করে তোলার জন্য এই প্রশিক্ষণটি অতি গুরুত্বপূর্ণ। আর এখানে প্রফেশনাল কোর্সটির আগে দুই মাসের ফান্ডামেন্টাল কোর্স করতে হবে। এতে ভালো করতে পারলে পরে মূল প্রফেশনাল কোর্সগুলোতে প্রশিক্ষণ দেওয়া হবে। রায়হান বাশার আরও জানান, এই প্রফেশনাল কোর্স করার সময় প্রত্যেক প্রশিক্ষণার্থীকে প্রতি মাসে দুই হাজার টাকা করে ভাতা হিসেবে দেওয়া হবে।
কাজের ক্ষেত্র
রায়হান বাশার জানান, তথ্যপ্রযুক্তির ওপর এসব প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন ব্যাংক, বিমা কোম্পানি, বায়িং হাউস, আইটি ফার্ম, এনজিও ইত্যাদি প্রতিষ্ঠানে কাজ করার অনেক সুযোগ পাওয়া যাবে। সবচেয়ে চাহিদা-সুযোগ আছে দেশ ও বিদেশের বিভিন্ন সফটওয়্যার কোম্পানিগুলোতে। এতে ভালো বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধাও পাওয়া যায়। এ ছাড়া নিজে ব্যবসা করেও ভালো আয় করা সম্ভব। অর্থাৎ যেখানে তথ্যপ্রযুক্তির ব্যবহার আছে, সেখানেই তাঁরা কাজের সুযোগ পাবেন বলে জানান রায়হান বাশার।
আরও জানতে
কোর্সসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ, ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ), আইডিবি ভবন, পঞ্চম তলা, শেরেবাংলা নগর, ঢাকা- ১২০৭। ফোন: ৯১৮৩০০৬। Web: www.idb-bisew.org