ঢাকা: এবার হোয়াইট হাউস প্রতিনিধিদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে অংশ
নেওয়ার নিমন্ত্রণ পেলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। চলতি মাসের শেষ
সপ্তাহে নৈশভোজ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
এটাই
হোয়াইট হাউসের প্রতিনিধিদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক
ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা আয়োজিত শেষ নৈশভোজ অনুষ্ঠান। এখানে
প্রিয়াঙ্কার পাশাপাশি অংশগ্রহণ করবেন হলিউড অভিনেতা ব্র্যাডলি কুপার,
অভিনেত্রী জেন ফন্ডা, লুসি লিউ ও গায়ক গ্লাডিস নাইট। তবে ৩৩ বছর বয়সী এই
অভিনেত্রী ওবামার সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করবেন কি-না তা এখনও নিশ্চিত নয়।
হোয়াইট
হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক এই নৈশভোজ মূলত আয়োজন করা হয়
সাংবাদিকতায় দৃষ্টান্তমূলক কাজের স্বীকৃতি হিসেবে বৃত্তি প্রদানের জন্য
তহবিল সংগ্রহের লক্ষ্যে। এখানে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির পাশাপাশি
থাকবেন সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও সংবাদ সংস্থার সদস্যরা।
এর আগে আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে দারুণ
অভিনয় ও অস্কার মঞ্চে উঠে পশ্চিমাদের মুগ্ধ করেছেন ভারতীয় অভিনেত্রী
প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা এখন ‘বেওয়াচ’ ছবির কাজে ব্যস্ত। এর মাধ্যমে
হলিউডে অভিষেক হচ্ছে তার। এ ছাড়া ‘কোয়ান্টিকো’র দ্বিতীয় মৌসুমের কাজও করছেন
তিনি।

No comments:
Post a Comment